সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০
সুরমামেইলডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে এক মহিষ ব্যবসায়ীকে মারধর করেছে একদল দূর্বৃত্ত।
জানা যায়, রবিবার (২৮জুন) রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে বাড়ি ফেরার পথিমধ্যে উবাহাটা গ্রামের মৃত আঃ ছোবাহানের ছেলে মহিষ ব্যবসায়ী নানু মিয়ার গতিরোধ করে একই গ্রামের আরজু মিয়ার ছেলে সাইফুল মিয়া, মুক্তার হোসেনের ছেলে তাজুল ইসলাম, মৃত আঃ বারিকের ছেলে রশিদ মিয়াসহ একদল দূর্বৃত্ত।
দূর্বৃত্তদের হামলায় নানু মিয়া ও মৃত আতর আলীর ছেলে ইউনুস মিয়া গুরুতর আহত হয়।
এসময় দূর্বৃত্তরা আহত নানু মিয়ার কাছ থেকে ৮৫ হাজার টাকা লুটপাট করে পালিয়ে যায়। আহতদের চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে সোমবার দুপুরে নানু মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি