সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২১
নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের চুনারুঘাট থেকে ইয়াবা ও গাঁজাসহ মা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
মঙ্গলবার (০৩ আগষ্ট) রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে লে: কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র এএসপি এ.কে.এম কামরুজ্জামানএর নেতৃত্বে অভিযান চালিয়ে চুনারুঘাট থানাধীন ৭নং উবাহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিমুলতলা গ্রাম তাদের গ্রেপ্তার করে র্যাব-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল।
এ সময় তাদের কাছ থেকে ১১ কেজি গাঁজা ও ৩৪ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন বিআইটিসি আল-বারাকা এলাকার মো: নুরি মিয়ার ছেলে মো: দুলাল আহমদ (৩৬), শায়েস্তাগঞ্জ থানাধীন সুদিয়া কলা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী মোছা: রিনা খাতুন (৪২) ও ছেলে মো: শাকিল মিয়া (২০)।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত মাদকদ্রব্যসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
Design and developed by ওয়েব হোম বিডি