চুনারুঘাটে র‌্যাবের হাতে ৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ ৩

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮

চুনারুঘাটে র‌্যাবের হাতে ৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ ৩

Manual6 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে ৯ ডাকাতকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর রাতে চুনারুঘাট  পৌরশহরের নতুন বাজার থেকে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলো- উপজেলার শ্রীকুটা গ্রামের আব্দুল মুতালিবের ছেলে আব্দুল মমিন (১৮), মধ্য নরপতি গ্রামের আইয়ূব আলীর ছেলে হাবিবুর রহমান হৃদয় (১৯), মমিনপুর গ্রামের শামীম মিয়ার ছেলে শাহেল মিয়া (২০), মমিনপুরের বজলু মেম্বারের ভাই সৈয়দ শিপন মিয়া (২২), একই গ্রামের আইয়ূব আলীর ছেলে ফজল মিয়া (২০), রাণীগাঁও গ্রামের গাবরু মিয়ার ছেলে সাজন মিয়া (২০), কাচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজর আলী বাটন (২৪), দক্ষিণ নরপতি গ্রামের নোমান মিয়ার ছেলে আরমান মিয়া (১৯), রাণীগাঁও গ্রামের আব্দুল আউয়ালের ছেলে এনামূল হক (২৫)।

এ সময় ডাকাতদের সাথে র‌্যাবের গুলি বিনিময় হয়। র‌্যাবের গুলিতে মোঃ আরমান মিয়া, সৈয়দ শিপন ও এনামূল হক গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার ভোর রাতে নতুন বাজার আব্দুল কুদ্দুছ মাস্টারের বাসায় ডাকাতির প্রস্ততিকালে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, ১টি কাটার, ২টি রামদা ও ১টি দা উদ্ধার করা হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code