চুনারুঘাটে সাঁকো ভেঙে লাশ সহ দল পানিতে

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

চুনারুঘাটে সাঁকো ভেঙে লাশ সহ দল পানিতে

Manual8 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জ জেলার চুনারুঘাটে করাঙ্গী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো ভেঙে লাশ বহনকারী দল পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা প্রায় আধাঘণ্টা চেষ্টা করে পানি থেকে লাশ উদ্ধার করেন।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩ টার দিকে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাওর মধ্যে করাঙ্গী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো পাড় হতে গিয়ে এ ঘটনা ঘটে। এতে আহত হন ৬ জন।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার সকালে খনকারিগাও গ্রামের মৃত নিরঞ্জন পালের ছেলে দুলাল পাল (৪০) হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে পরিবারের সদস্যরা তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মারা যান তিনি।

Manual4 Ad Code

  • এরপর বিকেল ৩ টায় বাড়ি ফেরার পথে করাঙ্গী নদীর উপর সাঁকো দিয়ে পারাপারের সময় মধ্যে সাঁকোটি ভেঙ্গে গেলে যায়। এতে লাশসহ সবাই পানিতে পড়ে যান।

উপজেলা নির্বাহী অফিসার সত্যজিৎ রায় দাস বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি বন্যার পূর্বেই সাঁকোটি নির্মাণের নির্দেশনা দিলেও প্রতিনিধি-গন যথাযথ পদক্ষেপ না নেওয়ার মর্মান্তিক এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এবং আগামী দুই দিনের মধ্যে সাঁকোটি পুনর্নির্মাণ করা হবে বলে আশ্বস্ত করেন।

বিথী

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code