চুনারুঘাটে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৮

চুনারুঘাটে ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Manual7 Ad Code

হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২৮ কেজি গাঁজাসহ মো: সোহাগুল ইসলাম শুভ নামে এক সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২০ সেপ্টম্বর) রাত সোয়া ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে বাল্লা রোডস্থ চন্দনা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সোহাগুল ইসলাম শুভ (১৫) চুনারুঘাট থানাধীন গনেশপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।

Manual4 Ad Code

র‌্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীকে জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code