সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৮
হবিগঞ্জের চুনারুঘাটে ৩০ কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। এসময় ১টি পিকআপ জব্দ করা হয়।
সোমবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর মো: শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। আভিযানে চুনারুঘাট থানাধীন গাজীগঞ্জ বাজার থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান প্রেরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলো- চুনারুঘাট থানাধীন কালিসিড়ি গ্রামের মো: আলী হোসেনের ছেলে মো: তাহের মিয়া (২৫) ও বাহুবল থানাধীন মিরপুর গ্রামের মো: ইমান আলীর ছেলে মো: জুয়েল মিয়া (২৬)।
উদ্ধারকৃত আলামত ও আটককৃত আসামীদের হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Design and developed by ওয়েব হোম বিডি