চেক ডিজঅনার মামলায় বিশ্বনাথের যুবকের কারাদন্ড

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০১৯

চেক ডিজঅনার মামলায় বিশ্বনাথের যুবকের কারাদন্ড

Manual3 Ad Code

চেক ডিজঅনার মামলায় সিলেটের বিশ্বনাথে সুহেল ‍মিয়া নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড ও ১০ লক্ষ টাকার অর্থদন্ড দিয়েছেন আদালত। তিনি উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল গ্রামের মখলিছ মিয়ার পুত্র।

Manual5 Ad Code

গত ২৭ জানুয়ারী সিলেটের যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. সাহেদুল করিম এই দন্ড প্রদান করেন। সুহেল বর্তমানে পলাতক রয়েছেন।

Manual6 Ad Code

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চানশীরকাপন গ্রামের মৃত মস্তাক আলীর পুত্র শফিকুল ইসলাম মুহিনের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নেন সুহেল মিয়া। এই টাকা পরিশোধের জন্যে গতবছরের ৯ এপ্রিল সুহেল নিজের নামের একটি চেক প্রদান করেন মুহিনকে। অইদিনই তিনি নগদায়নের জন্যে চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে সেটি ডিজঅনার হয়।

Manual3 Ad Code

গত ১১ এপ্রিল সুহেলের কাছে লিগ্যাল নোটিশের মাধ্যমে অই টাকা চাওয়া হলে তিনি তা পরিশোধ করেননি। পরবর্তীতে শফিকুল ইসলাম মুহিন সুহেল মিয়াকে আসামী করেন আদালতে মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code