চেক ডিজঅনার মামলায় বিশ্বনাথের ব্যবসায়ীর কারাদন্ড

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৮

চেক ডিজঅনার মামলায় বিশ্বনাথের ব্যবসায়ীর কারাদন্ড

Manual3 Ad Code

সিলেটের বিশ্বনাথে ৩০ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত পৃথক চেক ডিজঅনার মামলায় দৌলতপুর ইউনিয়নের সিংরাওলী গ্রামের মৃত আরস আলীর পুত্র ও উপজেলা সদরের পুরানবাজারস্থ নিউ ফারজানা জুয়েলার্স এর পরিচালক ব্যবসায়ী ও জাপা নেতা তাজ উদ্দিন বাবুলকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবী ও সিলেট জজ কোর্টের এ.পি.পি এম শাহ্জাহান চৌধুরী জানান, তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ২০১৭ সালের ১৭ সেপ্টেম্বর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতে একটি মামলা দায়ের করেন বিশ্বনাথ উপজেলার পাঠানচক গ্রামের মৃত দিলবর আলীর পুত্র সিরাজুল হক উরফে আলা উদ্দিন। বিশ্বনাথ সি.আর মামলা নং-১৮৩/২০১৭ইং। একই তারিখে তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন আলা উদ্দিনের ভাই যুক্তরাজ্য প্রবাসী নিজাম উদ্দিন। বিশ্বনাথ সি.আর মামলা নং-১৮১/২০১৭ইং।

বিশ্বনাথ সি.আর-১৮৩ নং মামলার বিচারকার্য শেষে গত গত ১৩ মার্চ রায় প্রদান করেন সিলেট অতিরিক্ত আদালতের যুগ্ম দায়রা জজ ফারহানা ইয়াছমিন। রায়ে তাজ উদ্দিন বাবুলকে ১বছর বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে ৩০ লাখ টাকার দ্বিগুন টাকা জরিমানা প্রদানের আদেশ দেন আদালত। এরপর বিশ্বনাথ সি.আর-১৮১ নং মামলার রায় গত ১৩ মে প্রদান করেন আদালত। উক্ত মামলার রায়ে তাজ উদ্দিন বাবুলকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও নালিশী চেকে ৩০ হাজার টাকার দ্বিগুন টাকা জরিমানা প্রদানের আদেশ দেন এবং আসামী তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন আদালত। মামলাদ্বয়ের রায় প্রদানের পর থেকে আসামী তাজ উদ্দিন বাবুল পলাতক রয়েছেন বলে জানান এ্যাডভোকেট এম শাহ্জাহান চৌধুরী।

Manual1 Ad Code

এদিকে, হুমকি দেওয়ার অভিযোগে তাজ উদ্দিন বাবুলের বিরুদ্ধে গত ১জানুয়ারী বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেন মামলার বাদি যুক্তরাজ্য প্রবাসী নিজাম উদ্দিন (ডায়েরী নং-৭০৭) এবং গত ২৪ মে একই অভিযোগে বিশ্বনাথ থানায় আরেকটি সাধারণ ডায়েরী করেন সিরাজুল হক উরফে আলা উদ্দিন (ডায়েরী নং-১৩১৫) ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code