ছাত্রদলের কার্যক্রম স্থগিত করলেন আদালত

প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৯

ছাত্রদলের কার্যক্রম স্থগিত করলেন আদালত

Manual4 Ad Code

জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র চতুর্থ সহকারী জজ নুসরাত সাহারা বিথি এ আদেশ জারি করেন।

Manual3 Ad Code

আদেশে ছাত্রদলের বর্তমান সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। আগামী সাতদিনের মধ্যে নোটিশের জবাব দিতে নির্দেশনা দিয়েছেন।

Manual1 Ad Code

এর আগে ১৮ সেপ্টেম্বর গভীর রাতে রাজধানীর শাহাজানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ভোটের মাধ্যমে ছাত্রদলের সভাপতি পদে ফজলুর রহমান খোকন আর সম্পাদক পদে ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হন।

Manual1 Ad Code

তবে, ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সহ-সম্পাদক আমান উল্লাহর আবেদনের প্রেক্ষিতে গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলের ওপর নিষেধাজ্ঞা জারি করেন ঢাকা জজকোর্টের ৪ নম্বর আদালত।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code