ছাত্রলীগকর্মী হত্যা : এবার নিহতের ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৭

ছাত্রলীগকর্মী হত্যা : এবার নিহতের ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা

Manual8 Ad Code

সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে নিহত ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ খুনের ঘটনায় এবার নিহত মিয়াদের ভাইসহ আরোও ১৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৫/৭ কে আসামী করে মামলা করা হয়েছে।

Manual5 Ad Code

খুনের ঘটনায় অভিযুক্ত কারাগারে আটক তোফায়েল আহমদ ও ফখরুল ইসলামের পিতা মুহিবুর রহমান ময়না মিয়া এই মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। জকিগঞ্জের থানাবাজারের সেনাপতির চরের ময়না মিয়া। শাহপরাণ থানা সি.আর মামলা নম্বর-২৬৮।

মামলায় ১ নং আসামী করা হয়েছে নিহত মিয়াদের ভাই বালুচর শান্তিবাগের বাসিন্দা আকুল মিয়ার ছেলে রিয়াদকে (২২)। মামলার অন্য আসামীরা হলেন এমসি কলেজ ছাত্রলীগ নেতা হোসাইন আহমদ চৌধুরী (৩০), শাহজালাল উপশহরের বাসিন্দা মুসলেহ উদ্দিন (২৫), জকিগঞ্জের সেনেশাহ গ্রামের ফুয়াদ আল আমীন (২৮), সোবহানিঘাট ৩৪/বি মৌবন বাসার বাসিন্দা তারেক আহমদ (২৪), গোপালটিলার বাসিন্দা মিঠু তালুকদার (২৫), শাহপরাণ থানাধীন চান্দুশাহ মাজারের পাশে কালাশাইল এলাকার বাসিন্দা হোসেন আহমদ (২৪), টুলটিকর এলাকার ফাইয়াদ আহমদ জামিল (২৬), কালাশাইলের বাসিন্দা সঞ্জয় চৌধুরী (৩০), কনকপাল অরূপ (২৯), আলতাফ হোসেন মুরাদ (২৭), খাদিমপাড়া এলাকার আদিত্য ইসলাম সালমান (২৪), নবীগঞ্জের লামলির পাড় গ্রামের মতিউর রহমান চৌধুরী (২৬), জকিগঞ্জের গঙ্গাজলের ইমরান আহমদ (২৪), শাহপরাণ থানাধীন বুরুঙ্গী এলাকার সোহেল আহমদ ওরফে ভাঙাড়িসহ অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামী করা হয়েছে। আদালতের একটি সূত্র মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে।

Manual3 Ad Code

মামলার বর্ণনায় ময়না মিয়া আদালতে মামলা দায়েরের কারণ হিসেবে উল্লেখ করেছেন- আসামীরা প্রভাবশালী হওয়ার কারণে শাহপরাণ থানা পুলিশ তার মামলাটি গ্রহণ করেনি। তাই তিনি আদালতে মামলা করেছেন।

Manual6 Ad Code

এদিকে ছাত্রলীগকর্মী ওমর আলী মিয়াদ হত্যাকান্ডের পর গত ১৮ অক্টোবর রাতে মামলা দায়ের করা হয়েছিলে। সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীসহ ১০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেন নিহতের পিতা মো. আবুল মিয়া। শাহপরাণ থানায় দায়েরকৃত মামলায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীসহ ১০ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। মামলা নং-০৬।

Manual8 Ad Code

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৬ অক্টোবর বিকেল ৩ টার দিকে নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে ওমর আলী মিয়াদ নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code