সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০১৮
সিলেটের জকিগঞ্জে ১১ বছর আগে সংঘটিত চালক এমদাদুর রহমান হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় ৫ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (০৩ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজের ৫ম আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এ রায় দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে ১ জন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীরা হচ্ছেন- অজরগ্রামের তাজ আহমদ, ইছাপুরের শুকুর, সুলতানপুরের খলু, ইছাপুরের উছন ও আবদুর রশিদ। ওই মামলায় অন্য দুই অভিযুক্ত অজরগ্রামের মাহতাব, ইছাপুরের কালা মিয়া মৃত্যুবরণ করায় তাদেরকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বাদী পক্ষের আইনজীবী এডিশনাল পিপি জসিম উদ্দিন ও মামলার বাদী নিহতের ভাই জকিগঞ্জের লালোপাড়া গ্রামের লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দায়রা জজ আদালতে মামলা নম্বর ৩০১/০৮।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীদের আরো ৫ মাসের অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডও দিয়েছেন আদালত। আসামীদের মধ্যে ইছাপুরের আবদুর রশিদ পলাতক।
বিবাদীপক্ষে হত্যা ঘটনায় ২১ জন স্বাক্ষীর মধ্যে ১৪ জন স্বাক্ষ্য দিয়েছেন আদালতের কাছে। ২০০৮ সালের ১৪ অক্টোবর হত্যা মামলায় আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। বিবাদী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গোলাম এহিয়া সোহেল ও অ্যাডভোকেট একেএম সমিউল আলম।
মামলা সূত্রে জানাগেছে, গত ২০০৭ সালের ১৪ মার্চ সকাল ৮ টার দিকে ডাইভার এমদাদুর রহমানকে (৩৫) কুশিয়ারা নদীতে ফেলে পাথর নিক্ষেপ করে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি