জকিগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত ৩: সড়ক অবরোধ

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

জকিগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত, আহত ৩: সড়ক অবরোধ

Manual8 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাপায় আবীর আহমদ (১৭) নামের এক ছাত্র নিহত হয়েছে।

 

Manual4 Ad Code

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।

 

আবীর আহমদ জকিগঞ্জের কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে।

Manual1 Ad Code

 

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল দশটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী আরাফাত এন্টারপ্রাইজ নামের একটি বাস মতিন কনভিশন সেন্টারের সামনে এসে শিক্ষার্থীকে চাপা দেয়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিক্ষার্থী আবীর প্রাণ হারায়। এ সময় তার সঙ্গে থাকা সহপাঠী ও স্থানীয়রা গাড়িটি আটক করে। এ সময় ফয়সাল আহমদ নামের এক শিক্ষার্থী বলেন, নিহত আবীরের ঘাতক চালক গ্রেফতারের দাবি জানালে পুলিশের লাঠিচার্জে ইছামতী ডিগ্রি কলেজের শিক্ষার্থী এমাদ উদ্দিন, কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আবু হানিফ , রুবেল আহমদসহ কয়েকজনকে পুলিশ মারপিট করে ৩টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

 

এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ৫ ঘণ্টা পার হয়ে গেলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, সাবেক চেয়ারম্যান নাসির উদ্দীন নসির ও উপজেলা শিবিরের সভাপতি নাজির আহমদ আফজাল বিশিষ্টজনেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আমরা বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছি। এসময় আবিরের মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করে হাসান আহমদসহ উপস্থিত অনেকেই।

 

এদিকে শিক্ষার্থীদের দাবি যতক্ষণ পর্যন্ত আঘাত চালকে আইনের আওতায় নিয়ে আসা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

 

গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক মনজুরুল হাসান মাহমুদ বলেন, ঘাতক চালকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং মেধাবী স্কুল শিক্ষার্থীর আবীরের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, পুলিশ কোন অবস্থাতে লাঠিচার্জ করার কথা নয়। তবে গাড়ির চালককে আটক করা যায়নি। তাঁকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code