জকিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করে ভিডিও ধারন: বখাটে গ্রেপ্তার

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

জকিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করে ভিডিও ধারন: বখাটে গ্রেপ্তার

Manual8 Ad Code

সিলেটের জকিগঞ্জে এক মাদ্রাসা ছাত্রকে দিনের বেলায় বলাৎকার করে ভিডিও ধারনের অভিযোগে পারভেজ আহমদ (২৭) নামের বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual5 Ad Code

শনিবার (৩১ মার্চ) দুপুরের দিকে জকিগঞ্জ পৌরশহর থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত পারভেজ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আব্দুল মুকিতের ছেলে। পারভেজ পেশায় একজন অটোরিক্সা চালক।

জানা যায়, গত ১৬ মার্চ বখাটে পারভেজ মাদরাসার দশম শ্রেণির এক ছাত্রকে দিনের বেলায় একটি দোকানের নির্জন কক্ষে নিয়ে বলাৎকার করে ভিডিও ধারণ করে। পরে এই ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় ওই মাদরসাছাত্র বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।

Manual4 Ad Code

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে শনিবার দুপুরে ওই বখাটে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code