জকিগঞ্জে যুবককে অপহরণ, মুক্তিপণ না দিলে হত্যার হুমকি

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২৫

জকিগঞ্জে যুবককে অপহরণ, মুক্তিপণ না দিলে হত্যার হুমকি

Manual8 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা :
সিলেটের জকিগঞ্জ উপজেলার হালঘাট এলাকা থেকে এক যুবক অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে। অপহরণকারীরা মঙ্গলবার অপহৃতের মায়ের কাছে ফোন করে এক লাখ ১ লক্ষ ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। দাবিকৃত টাকা না পেলে অপহৃতের লাশ নদীতে ভেসে দেওয়ার হুমকি দিয়েছেন তারা।

 

অপহৃত ওই যুবক জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালঘাট গ্রামের আব্দুস সালামের ছেলে কাওছার আহমদ (২২)।

 

অপহৃতের পরিবারের সদস্যরা জানান, কাওছার আহমদ সিলেট শহরে একটি বেকারিতে চাকরি করে। সিলেটে কাজের সুবাদে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার এক ছেলের সাথে পরিচয় হয়। ঈদের দিন ওই ছেলে কাওছার আহমদকে তার এলাকায় বেড়াতে নিয়ে যায়। পরে অপহৃত কাওছার আহমদের মোবাইল ফোন দিয়ে তার মা’কে কল দিয়ে বলে কাওছার আমাদের কাছে আছে টাকা না দিলে তাঁকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিবে।

Manual3 Ad Code

 

অপহৃত কাওছার আহমদের বড় ভাই রাসেল আহমদ বলেন, অপহরণকারীরা আমাকে ফোন দিয়ে বলে ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে তুই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কাপড়তলা এসে তোর ভাইকে নিয়ে যা। এসময় ঘরের ভিতরে কাওছারকে আটকে রেখে নির্যাতনের রক্তাক্ত অবস্থায় দেখিয়ে বলে চার ঘন্টার মধ্যে যদি না আসিস বা টাকা না দিস তোর ভাইয়ের লাশও পাবেনা, মনে রাখিস।

 

Manual3 Ad Code

তিনি বলেন, সোমবার ঈদের নামাজের পর থেকে আমার ভাই নিখোঁজ হয়। পরে আশপাশের এলাকা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না পেয়ে বুধবার সকালে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছি (জিডি নং ৫৪)।

 

এছাড়া অপহরণকারীরা অপহৃত কাওছারের মোবাইল থেকে পরিবারের অন্যান্য সদস্য আত্মীয় স্বজনদের কাছে কল দিয়ে বলে এক লাখ টাকা দিলে কাওছারকে ছেড়ে দেওয়া হবে। তাদের মোবাইল নাম্বার বা বিকাশ নাম্বার চাইলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় অপহরণকারীরা। আবার অপহরণকারীরা ফোন করে বলে, ‘তোদের কাছে এক লাখ ৩০ হাজার টাকা চাইছিলাম কিন্তু দিলি না। ঠিক আছে এক লাখ টেহা দে, নয়লে কাল তোর পুলার নদীতে ভাসিয়ে দিমু।

Manual3 Ad Code

 

বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশের একাধিক টিম অপহৃত কাওছার আহমদকে উদ্ধার অভিযানে নেমেছেন বলে পুলিশ কর্মকর্তারা জানান।

 

Manual1 Ad Code

নিখোঁজ শিশুর মা বলেন, ‘ছেলে নিয়া টেনশনে আছি। আমরা গরিব মানুষ এতো টাকা কই পামু। ছেলে উদ্ধারে সহায়তার জন্য প্রশাসন সহ দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।

 

জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া বলেন, আমি ছুটিতে আছি। তবে বিষয়টি জেনেছি ইতিমধ্যে অপহৃত যুবককে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

 

(সুরমামেইল/এএইচএল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code