জগন্নাথপুরে হত্যা, ডাকাতি ও নারী নির্যাতন মামলায় প্রবাসীসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

জগন্নাথপুরে হত্যা, ডাকাতি ও নারী নির্যাতন মামলায় প্রবাসীসহ গ্রেফতার ৩

Manual3 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে থানা পুলিশের অভিযানে হত্যা, ডাকাতি ও নারী নির্যাতন মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত যুক্তরাজ্য প্রবাসী সহ ৩ পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

Manual6 Ad Code

জানা গেছে, শনিবার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই সাইফুল আলম, এসআই লুৎফুর রহমান ও এএসআই সাদেকুর রহমানের নেতৃত্বে পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের আসসাদ মিয়ার ছেলে হত্যা মামলার আসামি শামীম মিয়া, জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামের মৃত যুক্তরাজ্য প্রবাসী উলফত উল্লার ছেলে নারী নির্যাতন মামলার আসামি যুক্তরাজ্য প্রবাসী মকবুল মিয়া ও বুধরাইল গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে ডাকাতি মামলার আসামি মাহতাব আলী।

Manual6 Ad Code

গ্রেফতারকৃতদের ২৯ এপ্রিল রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code