জমি নিয়ে বিরোধ : সিলেটে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৭

জমি নিয়ে বিরোধ : সিলেটে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের জালালাবাদ থানার মানসীনগর গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক আহত হয়েছেন।

Manual1 Ad Code

মঙ্গলবার ভোর ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মানসী গ্রামের জৈন উদ্দিন ও আজমান আলীর মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ জৈন উদ্দিনের পক্ষের লোকের ওই জমি দখলে গেলে অন্যরা বাধা দেয়। ফলে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

Manual4 Ad Code

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

Manual2 Ad Code

তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code