জরুরি অবতরণ করা মালয়েশিয়ান বিমানে মেলেনি বোমা

প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২, ২০২১

জরুরি অবতরণ করা মালয়েশিয়ান বিমানে মেলেনি বোমা

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বোমা আতঙ্কে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ান এয়ারলাইনসের যে ফ্লাইট জরুরি অবতরণ করেছিল, সেটিতে কোনো বোমা পাওয়া যায়নি। ফ্লাইটটিকে আনুষ্ঠানিকভাবে নিরাপদ ঘোষণা করেছে বিমান বাহিনীর বোমা ডিস্পোজাল ইউনিট।

 

Manual3 Ad Code

বুধবার (০১ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এটিকে নিরাপদ ঘোষণা করা হয়।

Manual8 Ad Code

 

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, একটি তথ্য ছিল। সেটা যাচাই করার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়েছে। এখন পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

 

এর আগে বুধবার রাত ৯টা ৩৮ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ঢাকা রুটের এমএইচ১৯৬ ফ্লাইটটি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে নির্ধারিত সময়ই ঢাকায় অবতরণ করে। অবতরণের আগে ফ্লাইটের ক্যাপ্টেন ঢাকার শাহজালাল বিমানবন্দরকে ফ্লাইটে বোমা সাদৃশ্য সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি অবগত করেন। এর পরপরই বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

 

Manual5 Ad Code

ওই সময় বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, বিমানবন্দরে একটি মেসেজ আসে যে ফ্লাইটটিতে বোমা থাকতে পারে। নিরাপত্তাকর্মীরা ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছেন।

 

Manual3 Ad Code

বিমানবন্দর সূত্র জানায়, কর্তৃপক্ষের নির্দেশে ফ্লাইটটি থেকে যাত্রী নামাতে সব এয়ারলাইনসের বাসগুলো বিমানের পাশে নিয়ে যাওয়া হয়েছে। রাত ১১টা ১০ মিনিটে সেনাবাহিনীর প্রায় অর্ধশতাধিক সদস্য বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। অবশেষে রাত সাড়ে ১২ টায় ফ্লাইটটিকে নিরাপদ ঘোষণা করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code