সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০১৭
কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ঢাকা তে ২২শে অক্টোবার ২০১৭ জাগো বাংলাদেশ শিশু-কিশোর সম্মাননা স্মারক-২০১৭ অনুষ্ঠিত হয়। সেখানে গীতিকার ও সুরকারে সন্মাননায় ভুষিত হন আবুল কালাম আজাদ।
জাগো বাংলাদেশ শিশু কিশোর ফোডারেশন ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আয়োজনে উপস্থিত ছিলেন-পীরজাদা শীহদুল হারুন, ড. মোঃ রফিকুল ইসলাম, প্রবীর মিত্র, মোঃ হান্নান সহ অনন্যা অতিথি বৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় অতিথি বৃন্দ তার প্রসংসা করে বলেন, আপনি সুন্দর সুন্দর গান লেখে আমাদের উপহার দেবেন।
আবুল কালাম আজাদ বলেন, আমাদের স্থানীয় সংগীত শিল্পীদের দিয়ে আমার অনেক গানের রেকডিং করা হয়েছে। আমি শিশু কিশোরদের নিয়ে অনেক গান লিখেছি ও কবিতিা লিখেছি। আমার স্বাধীনতা উপর কবিতা সিলেটের কিছু পত্রিকাতে প্রকাশিত হয়েছে। নির্যাতিত শিশুদের পাশে সবসময় থাকার চেষ্টা করি।আমার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে সহোযগীতার হাত বাড়ায়।
তিনি আরও বলেন, এতো সুন্দর একটা আয়োজন যেখানে শিশু কিশোরদের নিয়ে আলোচনা হয়। আর এই আয়োজনে আমাকে সন্মানিত করায় আমি আনন্দীত। ধন্যবাদ জানায় এই সংগঠনের সকলকে। যেন তারা এই সব আয়োজন ও নির্যাতিত শিশুদের পাশে সব সময় থাকতে পারে।
গানের সম্রাট বাউল শাহ্ আব্দুল করিম এর জন্ম ভুমি সিলেট। যেখানে আরও অনেক গুনি জনের জন্ম। সেই সিলেটের জেলার দক্ষিণ সূরমা তেতলি ইউনিয়নের আহমদপুর গ্রামে মাটিতে আবুল কালাম আজাদ এর জন্ম। ছোট বেলা থেকে বাউল গানের প্রতি তার দূর্বলতা ছিল। যখন তিনি ৮ম শ্রেণীতে পড়ালেখা করতেন, তখন স্বাধীনতা উপর প্রথম কবিতা লিখেছিলেন। কবিতাটি সিলেটের বেশ কয়েকটি দৈনিক পএিকায় প্রকাশিত হয়। বন্ধুদের অনুপ্রেরণা থেকে বাউল গান লেখা শুরু করেন পাশা পাশি আধুনিক গান লেখেন। তিনি বাউল জগতে শাহ্ কালাম নামে পরিচিত লাভ করেন। সিলেট বিভাগীয় গীতিকার সংসদের সহ সাংগঠনিক পদে আছেন। তার লেখা অনেক গানের অ্যালবাম বাজারে রয়েছে। বর্তমানে তার লেখা আধুনিক গানের একক অ্যালবামের রেকর্ডিং কাজ চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি