জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল ১০ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৮

জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল ১০ দিনের রিমান্ডে

Manual1 Ad Code

প্রখ্যাত লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (০৮ মার্চ) দুপুর দেড়টায় ফয়জুরকে সিলেটের মহানগর হাকিম হরিদাশ কুমারের আদালতে হাজির করা হলে রিমান্ড শুনানি করে তিনি এ আদেশ দেন। এর আগে সকাল ১১টার দিকে ফয়জুরকে সিলেট ওসমানী হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান।

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত ৩ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায় মাদ্রাসা ছাত্র ফয়জুল। ঘটনার পরপরই তাকে ধরে পিটুনি দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

র‌্যাবের তত্ত্বাবধানে প্রথমে রাগীব রাবেয়া মেডিকেল ও পরে সিলেটের জালালাবাদ সিএমএইচে চিকিৎসা দেওয়ার পর ফয়জুলকে পুলিশে সোপর্দ করে র‌্যাব। পরে পুলিশ তাকে ভর্তি করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় ফয়জুলসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে গত ৪ মার্চ সিলেটের জালালাবাদ থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Manual4 Ad Code

আজ বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়জুলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন বলে জানান ওসি।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code