জাফর ইকবাল হত্যাচেষ্টা, অভিযোগপত্র দাখিল বৃহস্পতিবার

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০১৮

জাফর ইকবাল হত্যাচেষ্টা, অভিযোগপত্র দাখিল বৃহস্পতিবার

Manual3 Ad Code

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুলাই) আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

Manual5 Ad Code

বুধবার (২৫ জুলাই) বিকালে সিলেট মহানগর পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ বোষ।

Manual2 Ad Code

পুলিশ কমিশনার জানান, জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন গত ৩ মার্চ সন্ত্রাসবিরোধী আইনে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার পর পুলিশ হামলার দিনের বিভিন্ন ভিডিও ফুটেজ ও ছবি পর্যবেক্ষণ করেন। এছাড়াও পাওয়া আরও তথ্যের ভিত্তিতে ওই মামলায় হামলাকারী ফয়জুল হাসান ওরফে ফয়েজসহ ৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযোগপত্র দাখিল করা হবে।

যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে তারা হলো– ফয়জুল হাসান ওরফে ফয়েজ, তার বন্ধু সোহাগ মিয়া, ফয়েজের বাবা হাফেজ মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুর রহমান ও ভাই এনামুল হাসান।

পরিতোষ বোষ বলেন, ‘আমরা জানতে পেরেছি, জসিম উদ্দীন রহমানী ও তামিম উল আদনানীর বই পড়ে এবং ওলিপুরি হুজুরের ওয়াজ শুনে আক্রমণকারী ফয়েজ হিজাদে উদ্বুদ্ধ হয়। এছাড়া জসিম উদ্দিন রহমানীর লেখা উন্মুক্ত তরবারি পড়ে এবং তিতুমীরের মিডিয়ার ভিডিও দেখে ফয়জুলের ধারণা সৃষ্টি হয় জফর ইকবাল একজন নাস্তিক। এমন ধারণা সৃষ্টির পর সে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা করে’

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code