জামিনে মুক্ত ফজলে এলাহী: মানববন্ধন আর দৌড়ঝাঁপে সাংবাদিকদের ব্যস্ততম একটি দিন

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, জুন ৮, ২০২২

জামিনে মুক্ত ফজলে এলাহী: মানববন্ধন আর দৌড়ঝাঁপে সাংবাদিকদের ব্যস্ততম একটি দিন

Manual3 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাংবাদিক ফজলে এলাহী বুধবার দুপুরে রাঙামাটি জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়েছেন। তাকে মঙ্গলবার সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশ আটক করে।

 

জামিন মঞ্জুর বিষয়ে বিবাদী পক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখতার আহমেদ বলেন, ফজলে এলাহী’র বিরুদ্ধে যে ধারায় অভিযোগ আনা হয়েছে সেটি জামিন যোগ্য। বিজ্ঞ আদালতে আমরা জামিন আবেদন করেছি। আদালত এক হাজার টাকা বন্ডে সাত দিনের মধ্যে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হওয়ার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি।

 

Manual4 Ad Code

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক ফজলে এলাহীকে দারোগা সাগর বড়ুয়া’র নেতৃত্বে পুলিশের অভিযানিক দল তার বাসা থেকে গ্রেফতার করে। সাংবাদিক এলাহী গ্রেফতারের খবর মুহুর্তের মধ্যে দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। থানায় ভীড় বাড়ে তার সহকর্মী, রাজনৈতিক নেতা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানসহ সর্বস্তরের জনগণ’র। নাম প্রকাশ না করার শর্তে কোতোয়ালী থানা পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেফতারী পরোয়ানা হাতে পাবার ২ ঘন্টার মধ্যে তড়িঘড়ি তাকে আটক করে। সাংবাদিককে আটকে তড়িঘড়ি ঘটনায় বিস্ময় প্রকাশ করেন।

Manual2 Ad Code

 

বুধবার সকাল সাড়ে ৯টার সময় কোতোয়ালী থানার এসআই অরূপ তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টীম সাংবাদিক এলাহীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা’র আদালতে তোলা হয়। বিবাদী পক্ষের আইনজীবীগণ আদালতে জামিন আবেদন করলে, বিজ্ঞ আদালত এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল আদালতে হাজির হওয়ার শর্তে এক হাজার টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

 

সাংবাদিকদের অবস্থা :
মানববন্ধন আর আদালতে দৌড়ঝাঁপে সাংবাদিকদের ব্যস্ততম এতটি দিন কেটেছে।

 

আদালতে তোলার দৃশ্য :
সাংবাদিক এলাহীকে পুলিশ আদালতে তুলছে আর তার সহকর্মীরা জেলা প্রশাসনের সম্মুখস্থ সড়কে হাতে হাত রেখে মানব বন্ধন করছে। মূলধারার সাংবাদিকদের মানুষ রাস্তায় দেখে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এসে মানব বন্ধনে সংহতি প্রকাশ করে। দৃশ্যটা সত্যি রাঙামাটির আমজনতার মাঝে প্রভাব ফেলেছে।

 

আদালত চত্ত্বর :
সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবি সংগঠন প্রধান ও সর্বস্তরের জনগণ আদালত চত্ত্বরে জমায়েত হয়ে এলাহীর পাশে থাকার বার্তা দেয়। এছাড়াও সাংবাদিক এক নজর এলাহীকে দেখার জন্য সাধারণ মানুষের ভীড় ছিলো লক্ষ্য করার মতো।

 

মামলার বাদী নাজনীন আনোয়ার বলেন , ডিসি বাংলো সংলগ্ন ডিসি পার্কের একটি রেষ্টুরেন্ট নিয়ে ডিসির সাথে আমাদের বিরোধ। করোনাকালে আমার রেষ্টুরেন্ট ২বছর বন্ধ ছিলো।আমার পারিবারিক সম্মান হানি করার জন্য মিথ্যে মাদক মামলা দেয়া হয়। যা ডিসি প্রমানে ব্যার্থ হড। সেই বিরোধে আমি কখনো আমার মায়ের ক্ষমতা দেখাইনি। বরং আমি বারবার হয়রানির শিকার হয়েছি।আমি একজন নারী এবং একজন ভিকটিমও। আমি ন্যায় বিচারের জন্য আদালতের কাছে গেছি।

 

Manual4 Ad Code

এ বিষয়ে মামলার বাদী নাজনীন আনোয়ার’র মা এবং এলাহীর বিরুদ্ধে অপর মামলার বাদী সংরক্ষিত সাবেক সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, ফজলে এলাহী বিনা কারণে আমার মানহানি করেছে। আমি আইনের আশ্রয় নিয়ছি, আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে।জামিন হওয়ার অর্থ মামলা শেষ হয়ে যাওয়া নয়। যে বিষয়ের সাথে আমি কোনভাবেই সংশ্লিষ্ট না সেই রকম বিষয়ের সাথে আমাকে জড়ানো হয়েছে। আমিও সাংবাদিক ছিলাম। সাংবাদিকতার নীতিমালা সম্পর্কে জানি। সেই নীতিমালা মানা উচিৎ। আমাকে আর আমার মেয়েকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়া উচিৎ হয়নি।

 

Manual4 Ad Code

এ বিষয়ে রাঙামাটি প্রসক্লাব’র সাবেক সভাপতি সুনীল কান্তি দে বলেন, স্বাধীন সাংবাদিকতাকে কোনভাবে হুমকিতে ফেলা ঠিক হবে না। আমাদের সবার সবার উচিৎ সঠিকভাবে দায়িত্ব পালন করা।

 

উল্লেখ্য, চট্টগ্রাম’র সাইবার ট্রাইব্যুনাল আদালতে করা এই মামলার বাদী জেলা মহিলা আওয়ামী সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু ও তার মেয়ে নাজনীন আনোয়ার পৃথক দুটি’ মামলা দায়ের করেছে।মঙ্গলবার ফজলে এলাহীকে নাজনীন আনোয়ারের মামলায় আটক করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code