জামিন আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৮

জামিন আবেদনের শুনানি রোববার পর্যন্ত মুলতবি

Manual8 Ad Code

জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি আগামী রোববার পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

Manual3 Ad Code

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই শুনানির জন্য দিন ধার্য ছিল।

Manual4 Ad Code

এর আগে খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দীন খোকন জানান, আপিলের গ্রহণযোগ্যতার উপর শুনানি অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি জামিন আবেদনের উপরও শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা বৃহষ্পতিবার।

Manual2 Ad Code

গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আখতারুজ্জামানের কার্যালয় থেকে মামলার রায়ের সার্টিফায়েড কপি নেন খালেদা জিয়ার আইনজীবীরা। এরপরই তারা আপিল দায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করে। মঙ্গলবার বিকালে ৪৪টি যুক্তিতে খালেদা জিয়ার খালাস চেয়ে আপিল আবেদন করা হয়।

গত ৮ ফেব্রুয়ারি পুরান ঢাকার বকশিবাজারে অবস্থিত বিশেষ জজ আদালত-৫ এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানসহ অপর পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছরের জেল ও জরিমানা করা হয়। রায়ের দিন আদালত ৬৩২ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়েন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code