জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৯

জামিন পেলেন বিএনপি নেতা মেজর হাফিজ উদ্দিন

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।

Manual2 Ad Code

 

রোববার (১৩ অক্টোবর) ১০ হাজার টাকা মুচলেকায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম জামিন মঞ্জুর করে এই আদেশ দেন।

 

এদিন হাফিজ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় পল্লবী থানায় র‌্যাবের ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার উপ-পরিদর্শক নূরে আলম।

Manual1 Ad Code

 

অন্যদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

 

এর আগে শনিবার (১২ অক্টোবর) দুপুরে কর্নেল ইসহাক ও রাতে মেজর হাফিজকে আটক করে র‌্যাব-৪। পরে র‌্যাবের মামলায় রাজধানীর পল্লবী থানায় তাদের সোপর্দ করা হয়। কর্নেল ইসহাক খালেদা জিয়ার নিরাপত্তা টিম সিএসএফের (চেয়ারপারসন্স সিকিউরিটি ফোর্স) প্রধান কর্মকর্তা। এদের মধ্যে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি ইসহাকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৭, ৩১ ও ৩৫ ধারায় র‌্যাব-৪ এর এসআই (নিরস্ত্র) আবু সাঈদ একটি মামলা করেন। মামলা নম্বর ৪২। র‌্যাব-৪ রাতে আটক দুজনকে থানায় সোপর্দ করে। দায়ের করা ওই মামলায় পরে তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

Manual4 Ad Code

 

থানা সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে সরকার ও সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে এ মামলা করে র‌্যাব।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code