জালিয়াতি মামলায় জামিন পেলেন শিল্পপতি রাগীব আলী

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭

জালিয়াতি মামলায় জামিন পেলেন শিল্পপতি রাগীব আলী

Manual7 Ad Code

ভূমি মন্ত্রনালয়ের স্মারক জালিয়াতির মামলায় জামিন পেয়েছেন সিলেটের শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

Manual5 Ad Code

রাগীব আলীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘হাইকোর্টের আদেশের পর রাগীব আলীর কারামুক্তিতে কোন বাধা নেই।’

রাগীব আলীর পক্ষে শুনানীতে অংশ নেন ব্যারিস্টার ফজলে নুর তাপস, ব্যারিস্টার মেহেদী হাসান, ব্যারিস্টার মনসুরুল হক ও ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।

Manual2 Ad Code

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল দিলুরুজ্জামান।

চলতি বছরের ০২ ফেব্রয়ারি সিলেটের তারাপুর চা-বাগান লিজের ক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির বিষয়ে দায়ের করা মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত।

Manual3 Ad Code

আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান হিরো ৪৬৬ ধারায় রাগীব আলী ও তার ছেলেকে ৬ বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড, ৪৬৮ ধারায় সমপরিমাণ সাজা প্রদান করেন। এছাড়া ৪২০ ও ৪৭১ ধারায় ১ বছর করে ২ বছরের কারাদন্ড দেয়া হয় তাদের। পৃথক ৪টি ধারায় রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে মোট ১৪ বছরের কারাদন্ড দেয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে ১৬ ফেব্রয়ারি দন্ডপ্রাপ্তরা মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন। আপিলে তারা জামিন চাইলে ২৪ মে সিলেটের বিশেষ দায়রা জজ আদালতে তা নামঞ্জুর করে দেন। পরবর্তীতে এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে জামিন চেয়ে তারা আবেদন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code