জাহিদুল হত্যা: পাঁচ জনের ফাঁসির দণ্ডাদেশ

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০১৯

জাহিদুল হত্যা: পাঁচ জনের ফাঁসির দণ্ডাদেশ

Manual8 Ad Code

ফরিদপুরে জাহিদুল খা হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটার দিকে আদালতের বিচারক মো. সেলিম মিয়া এ রায় ঘোষণা করেন।

Manual5 Ad Code

রায় ঘোষণার সময় পাঁচ আসামীর মধ্যে চার জন আদালতে উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

২০১৪ সালের ২১ ডিসেম্বর রাতে তাস খেলায় জয় পরাজয়কে কেন্দ্র করে আসামীরা জাহিদুলকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৩ ডিসেম্বর জাহিদুলের স্ত্রী মোসা. জিয়াসমিন বেগম বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।

Manual2 Ad Code

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের ছেলে আকাশ (১৮), একই গ্রামের কামাল শেখের ছেলে সাইফুল শেখ (২৭), কিতাব আলির ছেলে হাসেম শেখ (৩৫), শোভা খা’র ছেলে জাহিদ খা (২৮), মৃত আলিম বেপারীর ছেলে জুয়েল বেপারী (৩২)।

মামলার বিবরণে জানা যায়, ফরিদপুর কোতয়ালী থানার কৃষ্ণনগর ইউনিয়নের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের জাহিদুল খা ২০১৪ সালের ২১ ডিসেম্বর ধুলদী রাজাপুর গ্রামের ইসমাইল শেখের বাড়িতে গিয়ে সহযোগীদের সাথে তাস খেলা শুরু করে। খেলায় জয় পরাজয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে কোন্দল শুরু হলে ওই ৫ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জাহিদুলকে আহত করে ফেলে রেখে যায়। পরদিন দুপুরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

Manual5 Ad Code

এ ঘটনায় নিহতের স্ত্রী জিয়াসমিন বাদী হয়ে ২৩ ডিসেম্বর কোতোয়ালি থানায় ওই ৫ জনকে আসামী করে মামলা দায়ের করলে শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code