সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৯
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের জুড়ি থেকে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ি থানাধীন ফুলতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: মনির হোসেন (৩৭) একই থানা এলাকার ফুলতলা বস্তি গ্রামের মৃত ইসরাব আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো: মনিরুজ্জামান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে র্যাব-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মো: শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে জুড়ি থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে বাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামীকে মৌলভীবাজারের জুড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি