জুড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৯

প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

জুড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আটক ৯

Manual8 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে তাহির আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরো অন্তত ১২ জন। এ ঘটনা উভয়পক্ষের ৯ জনকে আটক করেছে পুলিশ।

Manual2 Ad Code

মঙ্গলবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের শাহাপুর মৌজার হাকালুকি হাওরে ঘটনাটি ঘটেছে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামের বাসিন্দা আব্দুল গফুর ও তার সহযোগীরা হাওরের জমিতে ধান রোপন করেন। প্রতিপক্ষ একই ইউনিয়নের জায়ফরনগর গ্রামের বাসিন্দা ফাতির আলী ও তার লোকজন জমি নিজেদের দাবি করে ধান উপড়ে ফেললে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে জায়ফরনগর গ্রামের আকবর আলীর পুত্র তাহির আলী (৬০) গুরুতর হলে তাকে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য প্রকল্পে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।

Manual8 Ad Code

সংঘর্ষে গুরুতর আহত ফাতির আলীর পক্ষের জায়য়রনগর গ্রামের জমির আলীর পুত্র তুহিন আহমদ (২৩), আপ্তাব আলীর পুত্র লিয়াকত আলী (৩৫) ও শেফুল মিয়া (৩৫) ও খুরশীদ আলীর পুত্র ফাতির আলীকে (৫৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্য আহত মৃত সনর আলীর পুত্র সেবু মিয়া (৫৪), মৃত মজমিল আলীর পুত্র লেবু মিয়া (৩৫), আব্দুল কাদিরের পুত্র আব্দুল লতিফকে কুলাউড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

অপরপক্ষের কালীনগর গ্রামের চান মিয়ার পুত্র নাইম (১৫) ও আব্দুল গফুরের পুত্র আনু মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আব্দুল গফুরের পুত্র চানমিয়া (৪০), এখলাছ মিয়া, মালিক মিয়া (৪৫), আব্দুল খালিককে কুলাউড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

Manual7 Ad Code

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের ৯ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code