জুড়ীতে দায়ের কোপে চা শ্রমিক খুন

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

জুড়ীতে দায়ের কোপে চা শ্রমিক খুন

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে গরুর ঘাস খাওয়া নিয়ে ঝগড়ায় দায়ের কোপে মনা পাশী (২০) নামে এক চা শ্রমিক খুন হয়েছেন।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানের ৩ নম্বর সেকশনে ঘটনাটি ঘটে। নিহত মনা পাশীর বাড়ি সাগরনালা চা বাগানের বর লাইনে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সাগরনাল চা বাগানে গরুর ঘাস খাওয়া নিয়ে মনা পাশী ও অনরজিৎতের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা উভয়ে লাঠি নিয়ে মারামারি শুরু করে। এক পর্যায়ে হাতে থাকা দায়ের কোপের আঘাতে ঘটনাস্থলেই মনা পাশীর মৃত্যু হয়।

 

Manual4 Ad Code

জুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

 

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code