জুড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২১

জুড়ীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

Manual4 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : জেলার জুড়ীতে নির্মাণাধীন ভবনে কাজের সময় ছাদ থেকে পড়ে সুমন বিশ্বাস (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

বুধবার (০৪ আগস্ট) সকালে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুমন বিশ্বাস পশ্চিমজুড়ী ইউনিয়নের কৃঞ্চনগর গ্রামের লাল বিশ্বাসের ছেলে।

Manual6 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বিজন বিহারী ভট্টাচার্য্যের নিমার্ণাধীন চারতলা ভবনের ৩ তলায় সুমন বিশ্বাস রশি ঝুলিয়ে কাজ করছিল। হঠাৎ রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আহতবস্থায় তাকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, সেটা তদন্তের পর জানা যাবে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code