জুড়ীতে বাসর রাতে বর উধাও

প্রকাশিত: ৩:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০১৯

জুড়ীতে বাসর রাতে বর উধাও

Manual3 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বাসর রাতে নববধূকে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে বর আব্দুল কাদির ওরফে শুকুর (২৭) নিখোঁজ হয়েছেন।

Manual5 Ad Code

শুক্রবার (৩০ আগস্ট) রাতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর চাক্কাটিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ বর আব্দুল কাদের একই গ্রামের চরু মিয়ার ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।

Manual3 Ad Code

নিখোঁজ বরের পারিবারিক সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কে ছয় মাস পূর্বে আঁখি নামে এক মেয়েকে গোপনে বিয়ে করেন আব্দুল কাদির। বিষয়টি জানতে পেরে আব্দুল কাদেরের পরিবার প্রথমে তাদের মেনে না নিলেও ছেলের জেদের কাছে হার মানেন তারা। পরে শুক্রবার রাতে ওই মেয়েকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে আনা হয়। এক পর্যায়ে রাত ১২টার পর আঁখিকে রেখে বাথরুমে যাওয়ার কথা বলে আব্দুল কাদির ঘর থেকে বের হয়।

দীর্ঘ সময় পরও আব্দুল কাদির ফিরে না আসলে কনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। এ সময় বাথরুমের কাছে আব্দুল কাদিরের গায়ের গেঞ্জি ও পায়ের জুতা পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় আব্দুল কাদিরের বড় ভাই নুর ইসলাম শনিবার (৩১ আগস্ট) জুড়ী থানায় একটি জিডি করেন।

Manual7 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম সরদার জানান, এ ঘটনায় শনিবার নিখোঁজ আব্দুল কাদিরের বড় ভাই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ সময় নিখোঁজ আব্দুল কাদিরকে খুঁজতে পুলিশ তৎপর রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code