জুড়ীতে ভাত দিতে দেরি হওয়ায় ভাইয়ের হাতে বোন খুন

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, মে ১২, ২০১৮

জুড়ীতে ভাত দিতে দেরি হওয়ায় ভাইয়ের হাতে বোন খুন

Manual3 Ad Code

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভাত দিতে দেরি হওয়ায় সৎ ভাইয়ের এলোপাতাড়ি দা-এর কোপে প্রাণ গেল বোনের। ঘটনার পর ঘাতক ভাই বকুল মিয়া (২০)-কে আটক করেছে  জুড়ী থানা পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

জানা যায়, গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র বকুল মিয়া (২০) বেশ কিছুদিন থেকে মানসিক রোগে ভুগছিল। ঘটনার সময় তার প্রতিবেশী সৎ বোন আব্দুল মালিকের স্ত্রী ও ২ সন্তানের জননী হেনা বেগমের বাড়িতে গিয়ে ভাত খেতে চান। ভাত দিতে দেরি হওয়ায় হেনাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন বকুল। হেনার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বকুলকে বেঁধে রাখেন এবং হেনাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরুল হক বলেন, স্বাস্থ্যকেন্দ্রে হেনাকে নিয়ে আসলে তাকে মৃত পাওয়া যায়।

Manual5 Ad Code

জুড়ী থানার এস আই সৈয়দ বেলায়েত হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য হেনার লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code