জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

প্রকাশিত: ১:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে পিকআক ভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাহিদ আহমদ মুন্না (১৮) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে জুড়ী-গোয়ালবাড়ি রাস্তার গোয়ালবাড়ি হাফিজিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

Manual4 Ad Code

নিহত নাহিদ আহমদ মুন্না (১৮) উপজেলার গোয়ালবাড়ি (ভাঙ্গার পাড়) গ্রামের আইয়ুব আলীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাহিদ আহমদ মুন্না মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারে যাবার পথে জুড়ী-গোয়ালবাড়ি রাস্তার গোয়ালবাড়ি হাফিজিয়া মাদ্রাসার পাশে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাতে সে মৃত্যু বরন করে।

Manual5 Ad Code

 

জানা যায়, নাহিদ আহমদ মান্না নতুন সাইকেল চালানো শিখেছে। সে বাড়ি থেকে গোয়ালবাড়ি বাজারে আসার পথে পিকআপের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু বরন করে।

Manual8 Ad Code

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্জয় চক্রবর্তী বলেন, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code