জৈন্তাপুরে বিনামুল্যে সার-সরিষা ও সবজি বীজ বিতরণ

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২২

জৈন্তাপুরে বিনামুল্যে সার-সরিষা ও সবজি বীজ বিতরণ

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তায় পর্যাপ্ত পরিমান খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ দিয়ে সহায়তা করে আসছে। জৈন্তাপুরে পতিত জমিতে কৃষি কাজ বাড়াতে কৃষকদের আরও এগিয়ে আসতে হবে।

 

Manual5 Ad Code

তিনি বলেন, কৃষকরা হচ্ছে আমাদের দেশের প্রাণশক্তি। সরকার প্রান্তিক ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের উন্নয়ন ও কল্যাণে খাদ্য উৎপাদনে সার-বীজ, সরিষা ও মৌসুমী সবজি বীজ বিনামূল্যে বিতরণ করছে।

 

জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষকদের মাঝে বিনামূল্যে সার-সরিষা ও মৌসুমী সবজি বীজ বিতরণ কালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব সার-বীজ বিতরণ করা হয়।

Manual4 Ad Code

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার।

 

সভায় বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, শ্রীপুর চা-বাগানের ব্যবস্থাপক জহিরুল ইসলাম।

 

Manual5 Ad Code

সভা পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা গৌতম চন্দ্র সূত্রধর ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শাহাব উদ্দিন।

 

চলিত অর্থ বছরে উপজেলার ২ হাজার ৩০ জন কৃষকদের মাঝে গম ভুট্রা বীজ,১হাজার ৮শত ৫০ জন কৃষক-কে সরিষা বীজ এবং ৭শত কৃষক কে মৌসুমী সবজি বীজ বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code