মৌলভীবাজারে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৬

মৌলভীবাজারে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পানিতে ডুবে দুই ভাই মারা গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩ নম্বর পশ্চিমজুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

নিহত দুই শিশু হলো- আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অন্যন্য দাস (৮) এবং রাজনগর উপজেলার বরইউরি গ্রামের নারায়ণ দাসের ছেলে দুর্জয় দাস (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু বাড়ির পাশের একটি ডোবায় নেমে পড়ে। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় এক ব্যক্তি ডোবার পাশে ঘাস কাটতে গিয়ে পানিতে শিশু দুটিকে ভাসতে দেখেন।

Manual3 Ad Code

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। প্রশাসনের অনুমতি নিয়ে তাদের লাশ দাহ করা হয়েছে।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এসবিএন)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code