সিলেট ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেট-তামাবিল মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরেক আরোহী।
রোববার (২৩ ফেব্রুয়ারি) জৈন্তাপুর উপজেলার তামাবিল হাইওয়ে থানার পাশে কাটাগাং নামকস্থানে দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টায় তিনজন আরোহী একটি মোটরসাইকেল (সিলেট-মেট্রো-ল-১১-১৪০২) যোগে জৈন্তাপুর বাজারে যাওয়ার পথে কাটাগাং নামক স্থানে পৌছালে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান- এ সময় মাঝারি বৃষ্টিপাত হচ্ছিলো। ট্রাকের সাথে সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।

নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওড় গ্রামের মৃত আলি আহমদের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো: তোফায়েল (২৬)।
আহত হলেন- উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমদের ছেলে সাব্বির আহমেদ (৩২)। আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তিনি ঘাতক ট্রাক আটকের জন্য অনুসন্ধান চলছেন।

(সুরমামেইল/জেআই)
Design and developed by ওয়েব হোম বিডি