‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয় : হাইকোর্ট

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০১৭

‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয় : হাইকোর্ট

Manual3 Ad Code

‘জয় বাংলা’ কেন জাতীয় স্লোগান নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার (০৪ ডিসেম্বর) এ রুল জারি করেন।

এর আগে রোববার (০৩ ডিসেম্বর) আইনজীবী ড. বশির আহমেদ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেন। সোমবার প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। ৭২ ঘণ্টার মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০ নভেম্বর আরেকটি রিটের বিষয়ে এই আদালত বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ‘জয় বাংলা’ স্লোগান ছিল সবার, সব শ্রেণি-পেশার মানুষের। কিন্তু এখন ‘জয় বাংলা’ বললে সবাই বলে রাজনৈতিক।’

Manual4 Ad Code

৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণের স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণ, জাতীয় জাদুঘর স্থাপন ও দিনটিকে ঐতিহাসিক দিবস হিসেবে ঘোষণার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছিল।

Manual1 Ad Code

আদালত বলেন, ‘জয় বাংলা স্লোগানই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে জনগণকে একত্র করেছিল। যার ফলে আমরা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করতে পেরেছি।’

Manual3 Ad Code

ড. বশির আহমেদ সাংবাদিকদের বলেন, “জয় বাংলা’ হচ্ছে আমাদের জাতীয় প্রেরণার প্রতীক। পৃথিবীর ৭টি দেশে জাতীয় স্লোগান আছে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আমরা আমাদের চেতনার সেই ‘জয় বাংলা’কে স্বাধীনতার ৪৬ বছর পর্যন্ত জাতীয় স্লোগান হিসেবে পাই নাই। জয় বাংলা স্লোগান দিয়ে যেভাবে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়েছিল, আমরা আদালতকে বলেছি, যাতে এটিকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয়। আমরা আগামী ১৬ ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে বিজয় দিবস পালন করতে পারি।”

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code