ঝুকিপূর্ণ বাহুবল সদরের করাঙ্গী ব্রীজ : বড় দুর্ঘটনার আশংকা

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২০

ঝুকিপূর্ণ বাহুবল সদরের করাঙ্গী ব্রীজ  : বড় দুর্ঘটনার আশংকা

Manual2 Ad Code

সুরমামেইলডটকম:  হবিগঞ্জের বাহুবল উপজেলা সদরের উপর দিয়ে বহমান “করাঙ্গী নদী”র উপর পাকিস্তান আমলে নির্মিত ব্রীজটি আজ ঝুকিপূর্ণ হয়ে পড়েছে। বেশ কয়েক বছর পূর্বেই ঝুকিপূর্ণ তালিকায় স্থান পায় ব্রীজটি।

প্রতিদিন এই ব্রীজ দিয়ে পারাপার হচ্ছেন হাজার হাজার মানুষ, যাত্রীবাহী বাস ও ছোট বড় যানবাহন। যে কোন সময় ব্রীজ ভেঙ্গে নদীতে তলিয়ে যেতে পারে। ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

Manual7 Ad Code

একেবারে ব্রীজের গোড়ায়ই অবস্থিত ‘দীননাথ সরকারি মডেল হাইস্কুল। বর্তমানে করোনাকালে স্কুলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীদের চলাচলের মাধ্যম একমাত্র ব্রীজটি।

Manual4 Ad Code

শিক্ষার্থীরা এ ব্রীজ দিয়ে চলাচল করলে সর্বোচ্চ ঝুকির আশংকা রয়েছে। এতে উৎকণ্ঠায় আছেন শিক্ষক অভিভাবকগণ।

এই ব্রীজ নির্মাণের ব্যাপারে সরকারি কর্তৃপক্ষ বেশ কয়েক দফা পরিমাপ জরিপ চালান।

বিগত ফেব্রুয়ারী মাসের শেষের দিকে সর্বশেষ জরিপ চালান। এত কিছুর পরও নতুন ব্রীজের আশ্বাসের পর আশ্বাসই ভরসা হয়ে আছে।

Manual7 Ad Code

এই ব্রীজ নিয়ে বাহুবলের বিভিন্ন মহলের মানুষ নানা মন্তব্য করে যাচ্ছেন। কেউ কেউ বলছেন- কোন দুর্ঘটনা ঘটলেই কেবল সরকারের টনক নড়তে পারে।

Manual5 Ad Code

এ ব্যাপারে বাহুবল উপজেলা প্রকৌশলী আনছিুর রহমান ভূইঁয়ার কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান- এই ব্রীজটি বিশ্ব ব্যাংকের অর্থায়নের জন্য একটি প্রকল্প প্রস্তাব দেয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা থেকে কর্তৃপক্ষ এসে সার্ভের কাজও শেষ করে গেছেন।

তিনি বাহুবলবাসীকে আশস্ত করে বলেন- নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন। এই ব্রীজটি নির্মাণ হলে বাহুবলবাসী একটি আধুনিক ও টকেসই ব্রীজ পাবেন।

বিথী

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code