টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০

টানা দ্বিতীয় দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

Manual3 Ad Code

শ্রীমঙ্গল প্রতিনিধি : টানা দ্বিতীয় দিনের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চায়ের রাজধানী মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

 

Manual3 Ad Code

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) এই উপজেলায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Manual3 Ad Code

 

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আনিসুর রহমান বলেন, সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

Manual6 Ad Code

 

গতকাল বুধবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে। ওইদিন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

Manual7 Ad Code

মো. আনিসুর রহমান বলেন, উপজেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই মৃদু শৈত্যপ্রবাহের কারণেও শীত বেড়েছে।’কয়েকদিনের মধ্যে শীত আরও বাড়বে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code