টিলাগড়ে ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেলসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫

টিলাগড়ে ‘রয়্যাল এনফিল্ড’ মোটরসাইকেলসহ ২ চোরাকারবারি গ্রেপ্তার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর টিলাগড় থেকে ভারতীয় রয়্যাল এনফিল্ড হান্টার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। পাশাপাশি দুই মোটরসাইকেল চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

বৃহস্পতিবার ওই মোটরসাইকেলটি জব্দ করে এসএমপির শাহপরান (রহ.) থানা পুলিশ।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

বৃহস্পতিবার রাতে এসএমপির মিডিয়া সেল জানায়, সিলেট-তামাবিল সড়ক পথে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা একটি মোটরসাইকেল সিলেট মহানগরীতে বিক্রয়ের জন্য জন্য নিয়ে আসার পথে নগরীর টিলাগড় ফুটওভার ব্রিজের নিচে থাকা চেক পোষ্টে শাহপরান (রহ.) থানা পুলিশ মোটরসাইকেলটি বৃহস্পতিবার ভোররাতে জব্দ করে।

 

জব্দকৃত মোটরসাইকেলটি ভারতের তৈরী ৩৫০ সিসি দ্রুতগতি শক্তি সম্পন্ন রয়্যাল এনফিল্ড হান্টার।

 

এ সময় মোটরসাইকেল চোরাচালানের সাথে জড়িত সিলেটের জৈন্তাপুরের বাঘেরখাল গ্রামের ফখর উদ্দিনের ছেলে নাজিম আহমেদ (২৮) ও সীমান্তবর্তী গোয়াইনঘাট থানার আট গ্রামের উছমান গনির ছেলে শাহিদ আহমদকে (২২) গ্রেফতার করে পুলিশ।

 

তাদের জিজ্ঞাসাবাদে জানায়- জৈন্তাপুর উপজেলার হরিপুর বালিপাড়া গ্রামের মোঃ কবির (২৩) নামে এক ব্যক্তির মাধ্যমে মোটরসাইকেলটি ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছে এবং সিলেট শহরে বিক্রয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

 

এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার জব্দকৃত আলামতসহ গ্রেফতার দুই মোটরসাইকেল চোরাকারবারিকে শাহপরান (রহ.) থানা পুলিশ কর্তৃক মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code