ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন স্কুলছাত্র ৬ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন স্কুলছাত্র ৬ জনের মৃত্যু

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
দিনাজপুরের বীরগঞ্জে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন স্কুলছাত্র ও বরিশালের মুলাদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাই‌কেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন।

 

রোববার (০২ জানুয়ারি) দুপুর ২টায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের মাকড়াই কমরপুর এলাকায় ও দুপুর ১২টায় বরিশালের মুলাদী-মীরগঞ্জ সড়‌কের কা‌জিরহাট ঈদগাহ-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘ‌টে।

 

নিহতরা হলো- উপজেলার সুজালপুর স্লুইসগেট এলাকার বাসিন্দা শুকুর আলীর ছেলে মোজাহিদ (১৪), জাহাঙ্গীর আলমের ছেলে শাহরিয়ার শুভ (১৫) ও আফসার আলীর ছেলে শাহাদাত হোসেন (১৫)। আজই তারা উপজেলার কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে মোজাহিদ অষ্টম, শাহরিয়ার ৯ম ও শাহাদাত ৯ম শ্রেণিতে ভর্তি হয়।

 

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, দুপুরে কবি কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে শাহরিয়ারের বাবার মোটরসাইকেল চালিয়ে তারা তিনজনই বাড়ি ফিরছিল। পথিমধ্যে একটি মাইক্রোবাস সাইড দিতে গিয়ে পণ্যবাহী একটি ট্রাক তাদের পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোজাহিদ ও শাহাদাতের মৃত্যু হয়।

Manual2 Ad Code

 

তিনি বলেন, স্থানীয়রা আহত শাহরিয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বরিশাল :
বরিশালের মুলাদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাই‌কেল দুর্ঘটনায় প্রবাসীসহ তিনজন নিহত হ‌য়ে‌ছেন। দুপুর ১২টায় মুলাদী-মীরগঞ্জ সড়‌কের কা‌জিরহাট ঈদগাহ-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘ‌টে।

 

নিহতরা হলেন- বড়ইয়া কা‌জিরচর এলাকার খা‌লেক হাওলাদা‌রের ছে‌লে ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার কালাই নলীর ছে‌লে হারুন নলী (৪৫) ও মোনা‌সেফ আলীর ছে‌লে‌ ওমানপ্রবাসী রাজীব নলী (২৩)।

Manual1 Ad Code

 

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এস এম মাকসুদুর রহমান।

 

Manual6 Ad Code

তিনি ব‌লেন, মীরগঞ্জ থে‌কে মোটরসাই‌কেল‌যো‌গে বড়ইয়া কা‌জিরচর যা‌চ্ছি‌লেন ওই তিনজন। প‌থে কাজীরহাট এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে মোটরসাই‌কেলটি সড়‌কের পা‌শে এক‌টি গা‌ছে ধাক্কা দি‌লে ঘটনাস্থ‌লেই তিনজ‌ন মারা যান। তিনজ‌নের লাশ ঘটনাস্থ‌লেই র‌য়ে‌ছে। পরবর্তী‌তে হাসপাতালের ম‌র্গে প্রেরণ করা হ‌বে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code