ট্রাকের পেছনে ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

ট্রাকের পেছনে ধাক্কায় অ্যাম্বুলেন্সের ৬ আরোহী নিহত

Manual4 Ad Code

সুরমামেইল ডেস্ক :
শরীয়তপুরের জাজিরায় ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওডোবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহতরা হলেন- দৈনিক নবচেতনা’র ব্যুরো প্রধান ও নিউজ পোর্টাল বিডি বুলেটিনের প্রতিনিধি মাসুদ রানা (৪০), স্বাস্থ্যকর্মী পটুয়াখালীর দশমিনা আদমপুর গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি (২৮), রোগী আমেরিকা প্রবাসী লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩০), ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় কাওসার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৬) ও গাড়িচালক মাদারীপুর জেলার মোস্তফাপুর গ্রামের হিরু মৃধার ছেলে জিলানি (২৮)।

 

হাইওয়ের ফরিদপুর সার্কেলের এএসপি মো. মারুফ হাসান জানান, শিবচর থেকে একটি অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে পদ্মা সেতু এলাকায় চলন্ত একটি ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সচালক, রোগীসহ ঘটনাস্থলে ৬ জন মারা যান। লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে।

 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ বলেন, ‘হঠাৎ থানার পাশে বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে থাকা ৬ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের  সহায়তায় লাশগুলো উদ্ধার করি।’

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/ডি-এমএইচ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code