ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
কক্সবাজারের উখিয়ায় মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহত সবাই সিএনজির যাত্রী ছিলেন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া পালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন, একই এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম ও রামু উপজেলার ফতেকারকুল গ্রামের মনিন্দ্র ধরের ছেলে বিধুধর। তবে অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Manual3 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

তিনি বলেন, উখিয়ার হিজলিয়া পালং এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার তিন যাত্রী। এ সময় গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর  কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দীন মহিন জানান, হাসপাতালে নিয়ে আসা তিনজন মৃত ছিল। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হলে তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ সময় দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code