ট্রেনে কাটা পড়ে তিন শিশুসহ ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২১

ট্রেনে কাটা পড়ে তিন শিশুসহ ৪ জনের মৃত্যু

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
নীলফামারী সদর উপজেলার কুন্দুরপুর ইউনিয়নে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (০৮ ডিসেম্বর) সকালে ওই ইউনিয়নের বউ বাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহতরা হলেন, সদর উপজেলার কুণ্ডপুকুর ইউনিয়নের ৩০ বছর বয়সী শামীম হোসেন, আট বছরের লীনা, সাত বছরের মিনা ও চার বছরের মোমিনুর রহমান। তিন শিশুকে বাঁচাতে গিয়ে শামীম নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি সেখানকার লাইনম্যান।

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস বলেন, রেললাইনের ওপর খেলছিল ওই তিন শিশু। এ সময় খুলনা মেইল ট্রেন আসতে দেখে তাদের লাইন থেকে সরাতে যান শামীম। তবে চারজনই ট্রেনে কাটা পড়ে নিহত হন। এ দুর্ঘটনার পর চিলহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ৯টার দিকে এ এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি আটকে দেয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code