সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২১
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের সদরে ট্রাকচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার সালান্দর এলাকার শিলপাড়া গ্রামের মজিবর রহমান (৫০), একই উপজেলার চোঙ্গাঘাটা এলাকার চঞ্চল (৩৫) ও গোলাম মস্তফা।
সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাচ্ছিলো। পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস এলাকায় ওই ট্রাকটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহত হন তিনজন।
আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতাল নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহতরা সেখানে চিকিৎসাধীন বলে জানান ওসি।
Design and developed by ওয়েব হোম বিডি