ঠাকুরগাঁওয়ে মহানবীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২

ঠাকুরগাঁওয়ে মহানবীকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে কটুক্তি করার অভিযোগে নির্মল কর্ম্মকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার শিবগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তার নিজের কামারের দোকানে থাকা অবস্থায় তার ড্রাইভারদের সাথে কথা বলার এক পর্যায়ে উচ্চ স্বরে মহানবী (সাঃ)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। অত:পর নবীজির চরিত্র নিয়ে কটু কথা বলেন।

 

Manual3 Ad Code

পরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্ম্মল কর্ম্মকারকে আটক করে নিয়ে যায় সদর থানা পুলিশ।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

আটককৃত নির্ম্মল কর্ম্মকার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ কামারপাড়া গ্রামের নরেশ কর্মকারের ছেলে।

Manual8 Ad Code

 

আটককের সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, তার ড্রাইভারের সাথে কথা বলার এক পর্যায়ে সে নবীজিকে নিয়ে কটুক্তি করেন। এতে স্থানীয় মুসলমানদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তাকে আটক করে নিয়ে আসা হয়।

 

ঘটনাস্থল পরিদর্শন শেষে সদর থানার ওসি কামাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনগনকে উত্তেজিত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি। পরবর্তি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটকের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code