ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি রুপা ও ৮ লাখ টাকাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২২

ঠাকুরগাঁওয়ে ১৭ কেজি রুপা ও ৮ লাখ টাকাসহ গ্রেফতার ১

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে পাচারের সময় নগদ ৮ লাখ ১৫ হাজার টাকা ও সাড়ে ১৭ কেজি রুপাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

সোমবার (১৮ এপ্রিল) রাতে শহরের চৌরাস্তায় রুপা এন্টারপ্রাইজের একটি নৈশ কোচ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিজানুর রহমান (৩৩) বাড়ি মানিকগঞ্জ জেলার সাংড়াইল থানার গোবিন্দন গ্রামে।

Manual8 Ad Code

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা একটি নৈশ কোচে ঠাকুরগাঁও হয়ে রুপা ঢাকায় পাচার হচ্ছে। পরে পুলিশের একটি দল শহরের চৌরাস্তায় সামনে চেকপোস্ট বসায়।

 

Manual4 Ad Code

এ সময় মিজানুরের সাথে থাকা কাপড়ের ব্যাগ থেকে সাড়ে ১৭ কেজি রুপা ও নগদ ৮ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code