সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: রংপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর জাল করে ভুয়া লাইসেন্সের মাধ্যমে দেয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৩১৩টি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে বারো বোরের একনালা বন্দুক রয়েছে ৬৫টি ও শর্টগান ২৪৮টি। এছাড়াও ৩ হাজার ৫৩০টি কার্তুজ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও জেলা দুদকের সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, এ পর্যন্ত অবৈধভাবে দেয়া প্রায় ৪শটি আগ্নেয়াস্ত্রের সন্ধান পেয়েছে দুদক। অস্ত্র জমা দিতে ক্রেতাদের চিঠি দেয়া হয়েছে। সেই চিঠির প্রেক্ষিতে মঙ্গলবার পর্যন্ত জমা পড়েছে ৩১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩ হাজার ৫৩০টি কার্তুজ।
আতিকুর রহমান আর জানান, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের জেএম শাখার সাবেক অফিস সহকারী শামসুল ইসলামের দেয়া তথ্য ও ওই শাখার ভলিউম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখন পর্যন্ত প্রায় ৪শটি ভুয়া অস্ত্রের হদিস পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে।
অস্ত্র ও লাইসেন্স জমা দিতে আসা পাবনার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুরা এলাকার অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল রফিকুল ইসলাম বলেন, সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে দিনাজপুরের আমর্স সেন্টর নামে ডিলার মাহবুবের কাছ থেকে তিনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন।
অবসরপ্রাপ্ত ল্যান্স করপোরাল মহসিন আলম জানান, ৪ লাখ টাকা খরচ করে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছিলেন শামসুল ইসলামের কাছ থেকে।
উল্লেখ্য, শামছুল ইসলাম রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন সময়ে ডিসির স্বাক্ষর জাল করে তিন শতাধিক ভুয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছেন তিনি। দুদক ও পুলিশ তাকে ৩ দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি অবৈধভাবে অস্ত্র বিক্রির কথা স্বীকার করেন। এ ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য চন্দ্র রায় বাদী হয়ে মামলা করেন। পরে কোতোয়ালি থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়। গত ২ আগস্ট থেকে অস্ত্র ও লাইসেন্স জব্দ শুরু হয়।
মামলাটি পরে দুদকে স্থানান্তর করা হলে রংপুর র্যাব-১৩ এর সদস্যরা গত ৬ জুলাই শামছুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শামসুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অস্ত্র ক্রেতাদের নাম ও ঠিকানা বলেন। সামছুলের দেয়া নাম ঠিকানা অনুয়ায়ী দুদক অস্ত্র ক্রেতাদের নোটিশ দিয়ে অস্ত্র জমা দিতে বলেছিল।
পরে শামসুলের দেয়া জবানবন্দির ভিত্তিতে তার অপর এক সহযোগী আব্দুল মজিদকে (৫০) গত ১৭ সেপ্টেম্বর গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি