সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬
বিনোদন ডেস্ক :: যৌথ প্রযোজনায় নির্মিত ‘দোস্ত দুশমন’ ছবির আইটেম গানে দেখা যাবে বলিউডের আবেদনময়ী নায়িকা আমিশা প্যাটেলকে। ছবিটি পরিচালনায় আছেন বাংলাদেশের বি কে আজাদ এবং কলকাতার ঋতুব্রত ভট্টাচার্য; যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মিডিয়া উপদেষ্টা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় এ ছবির মহরত। আর সেখানেই চমকপ্রদ এই খবরটি জানা যায়।
আরো জানা গেছে, ছবির একটি আইটেম গানে পারফর্মের জন্য আমিশা প্যাটেলের সঙ্গে প্রাথমিক আলাপও সম্পন্ন হয়েছে। তিনি পারিশ্রমিক দাবি করেছেন আকাশচুম্বী! তবে ‘কহো না পেয়ার হে’ ছবির এই নায়িকা ছাড়াও আইটেম গানে পারফর্মের জন্য আরো কথা হয়েছে বলিউডের আরেক সেনসেশন বিপাশা বসুর সঙ্গেও।
কিন্তু ছবিটি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টরা আশ্বাস দিয়েছেন, আমিশাই ‘দোস্ত দুশমন’ ছবির আইটেম গানে নাচবেন। তবে এর চেয়ে যদি আরো ভালো কেউ ব্যাটে বলে মিলে যায় তবে তাকে নেওয়া হবে।
এদিকে, ‘দোস্ত দুশমন’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয় চৌধুরী, রোমানা নীড়, বিজয় খান এবং কলকাতার এক নায়িকা; যার যার নাম প্রকাশ করা হয়নি। এছাড়া অমিত হাসান, মিশা সওদাগর, রজতাভ দত্ত, মিশা সওদাগর, তারিখ আনাম খানকে দেখা যাবে ছবিতে।
বাংলাদেশের এ.কে প্রোডাকশন ও কলকাতার জুপিটার ফিল্মস যৌথভাবে বিগ বাজেটে ‘দোস্ত দুশমন’ ছবিটি নির্মাণ করছে। আগামী ৮ জানুয়ারি থেকে ঢাকায় ছবিটির শুটিং হবে বলে জানিয়েছেন জয় চৌধুরী।
Design and developed by ওয়েব হোম বিডি