ঢাকাই সিনেমার নতুন নায়িকা বিয়ানীবাজারের ‘নিশাত’

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯

ঢাকাই সিনেমার নতুন নায়িকা বিয়ানীবাজারের ‘নিশাত’

Manual8 Ad Code

ঢাকাই চলচ্চিত্রে অবির্ভূত হচ্ছেন নতুন নায়িকা নিশাত নাওয়ার সালওয়া। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনে ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে নবাগত এই নায়িকার। তবে তার বিপরীতে নায়ক কে হচ্ছে সে বিষয়ে এখনো চূড়ান্ত হয়নি। নায়ক দু-একদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন নির্মাতা রাজু চৌধুরী।

Manual4 Ad Code

বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামের মেয়ে সালওয়া। পিতা রফিকুল ইসলাম বাদল বাংলাদেশ সরকারের জেনারেল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক।

Manual3 Ad Code

নতুন এই সিনেমা এবং নতুন নায়িকা প্রসঙ্গে নির্মাতা রাজু চৌধুরী বলেন, ‘এই ছবির মধ্য দিয়ে প্রায় আশি-নব্বই দশকের একটি গল্পকে আধুনিকতার মোড়কে মুড়ে দর্শকদের সামনে হাজির করতে যাচ্ছি। গল্পের প্রয়োজনে বেশ কিছুদিন ধরে এমন একটি মুখ খুঁজছিলাম, যেখানে আভিজাত্যের একটা ছাপ পাওয়া যাবে। সালওয়ার মধ্যে সে বিষয়টি পেয়েছি। আগামী ফেব্রুয়ারিতে ‘রাজকন্যা’ ছবির চিত্রায়নের কাজ শুরু হতে যাচ্ছে।’

প্রথমবারের সিনেমায় অভিনয়ের বিষয়ে নিশাত নাওয়ার সালওয়া বলেন, ‘এর আগে কয়েকটি টেলিভিশন বিজ্ঞাপন এবং ইমরান ও তাহসানের মিউজিক ভিডিওতে কাজ করেছি। চলচ্চিত্রে কাজ করব এমন ইচ্ছে ছিল, প্রস্তাব পেয়ে সোমবার সন্ধ্যায় গল্প শুনেছি, প্রি-রেকর্ড গান শুনেছি- আমার ভালো লেগেছে। ফলে এই ছবিতে কাজ করার বিষয়ে মঙ্গলবার চুক্তিবদ্ধ হয়েছি। আমার এ যাত্রায় সবার দোয়া এবং ভালোবাসা কামনা করছি।’

উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মঞ্চে সৌন্দর্য আর প্রতিভার ঝলক দেখিয়েছিলেন তিনি। প্রতিযোগিতামূলক এই আসরে সৃষ্টি করেছিলেন মুকুট জয়ের সম্ভাবনাও। কিন্তু শেষ মুহূর্তে চূড়ান্ত ঘোষণায় ‘প্রথম রানার আপ’ তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে নিশাতকে। বর্তমানে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অধ্যয়ন করছেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code