ঢাকা-সিলেট মহাসড়কের ৫০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২১

ঢাকা-সিলেট মহাসড়কের ৫০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের কারণে একপাশ চালু রয়েছে। এর ফলে চাপ বেড়েছে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে। সেতু মেরামতের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (১৩ জুলাই) সকাল থেকেই এই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বুধবার (১৪ জুলাই) দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্তও যানবাহনে তীব্র চাপের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে অন্তত ৫০ কিলোমিটার পথজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 

Manual2 Ad Code

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহজালাল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্ধ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামত করা হচ্ছে। এ কারণে মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনসমূহ শুধু সেতুর একপাশ দিয়ে চলাচল করে। রাত ১০টার পর থেকে বুধবার বিকাল ৩টা পর্যন্ত লাঙ্গলবন্দ সেতুর ওপর দিয়ে সব প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

 

Manual3 Ad Code

এদিকে তীব্র যানজটের কারণে শত শত যানবাহনের চালকরা পণ্য নিয়ে ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

 

কোরবানির পশু নিয়ে ঢাকা থেকে ফেণীমুখী ট্রাকচালক আমিনুল ইসলাম জানান, দীর্ঘ ১০ ঘণ্টা ধরে পশুগুলো নিয়ে জ্যামে আটকে আছি। গরুগুলোর খাবার প্রয়োজন। অন্যথায় অসুস্থ হয়ে পড়বে। কখন গন্তব্যে পৌঁছাব আল্লাই ভালো জানেন।

 

ব্রাহ্মণবাড়িয়া শহর ট্রাফিক পুলিশের এসআই আতিকুল ইসলাম শিমুল জানান, নায়ায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর মেরামত কাজের কারণে বিকল্প সড়ক কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হচ্ছে। যানজট নিয়ন্ত্রণ করতে গিয়ে রাত-দিন তারা বেশ হিমশিম খাচ্ছেন।

 

তবে আজ বিকাল ৩টায় ব্রিজের মেরামতকাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করছেন সড়ক বিভাগের সংশ্লিষ্টরা।

 

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code